
(৪ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৭:৩১ অপরাহ্ন
করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ' স্লোগানে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে অতিথিবৃন্দরা সমবায় পণ্য মেলার ৭টি স্টল পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিক উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জেলা সমবায় কার্যালয়ের উপ-পরিচালক সাইদুর রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন।