banglahour

​পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:১৯ অপরাহ্ন

 

৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ নলকূপ স্থাপনের কাজ উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সিসিক প্রশাসক বলেন, "নগরবাসীর মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পীরমহল্লা এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট লাঘবে এই উৎপাদক নলকূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ে কাজ শেষ করে বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে।"

​তিনি আরও বলেন, "নগরীর যেসব এলাকায় পানি সংকট রয়েছে, পর্যায়ক্রমে সেসব স্থানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটে একটি আধুনিক ও নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।"

​এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার, সহকারী প্রকৌশলী সুনীল সিংহ ও রনধীর রায়সহ সিসিকের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল