banglahour

রাজবাড়ীর কালুখালীতে পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্ত ৬ আসামিসহ গ্রেপ্তার ৮

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:১৯ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছয় আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন আদালতের সাজাপ্রাপ্ত এবং অপর দুজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালুখালী থানার একাধিক পুলিশ সদস্যের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালুখালী থানার এসআই সোহেল মোল্লা। এ সময় এসআই নজরুল ইসলাম, এসআই জাকির হোসেন, পিএসআই সামিউল ইসলাম, এএসআই খালেকুজ্জামান, এএসআই আব্দুল আজিজ ও এএসআই জুয়েল মিয়াসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানে গ্রেপ্তার ছয় সাজাপ্রাপ্ত আসামি হলেন— উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে গফুর শেখ ওরফে গোপাল (৪০), হরিণাডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৩৪), লস্করদিয়া গ্রামের দিয়ানত ফকিরের ছেলে মোস্তাকিন ফকির (৩৪), একই গ্রামের মো. লতিফ শেখের ছেলে আছির উদ্দিন শেখ (৩৩), চরনারায়নপুর গ্রামের মৃত ওমর আলী বেপারীর ছেলে সমেজ বেপারী (৩২) এবং একই গ্রামের মৃত রানু মন্ডলের ছেলে আ. হাই (৩৮)।

এছাড়া ওয়ারেন্টভুক্ত দুই আসামি হলেন— রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের মোহাম্মদ কালাম হোসেন খাঁর ছেলে আরিফ খাঁ (২৪) এবং মহেন্দ্রপুর গ্রামের আবুল হাশেমের ছেলে গফুর শেখ।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়জন সাজাপ্রাপ্ত ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল