banglahour

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৪২ মিনিট আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪৭ অপরাহ্ন


নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় রোববার (৮ নভেম্বর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নিয়ামতপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিয়ামতপুর থানার বেলির মোড় থেকে পাথকৈলগামী সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে করে গাঁজা বহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল কন্যাপুর গ্রামের জনৈক হারুনের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

বিকেল ৪টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। পরে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার পরিচয় পাওয়া যায়, তিনি মিলন (২৫), পিতা জাহির, গ্রাম বিশ্বনাথ খলিফাপাড়া, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। পরে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল