banglahour

চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, সমাজ থেকে অন্ধকার ও অজ্ঞতা দূর হবে বলে প্রত্যাশা সিসিক প্রশাসকের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২৪ মিনিট আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৭:০০ পূর্বাহ্ন

 

মনের অসুরত্ব দূর করে আলোকিত সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানঘাটে উদযাপিত হয়েছে দীপাবলি উৎসব।

সন্ধ্যায় জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক অন্ধকার ও অজ্ঞতার বিপরীতে জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মহাশ্মশান কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, রামকৃষ্ণ মিশন সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। আরও উপস্থিত ছিলেন মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, বিভাস শ্যাম যাদন, অরিন্দম দত্ত চন্দন, রাখাল দে, কোষাধ্যক্ষ চন্দন দাশ,  দীপক কুমার দাস, হারাধন দে প্রবাস, যিশুকৃষ্ণ দেব জনি, উত্তম ঘোষ, অরুণ বিশ্বাস প্রমুখ। মহাশ্মশানে দীপাবলি উৎসবে সিলেটের সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দ প্রদীপ প্রজ্জ্বালন করেন।

পরে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সাগরদিঘির পাড়ে মণিপুরী মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদ্বোধন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল