
(২০ মিনিট আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি,ঢাকা।
৫৫তম জাতীয় সমবায় দিবসে এক গৌরবোজ্জ্বল অর্জনে ভূষিত হয়েছে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড।
উক্ত সমবায় সমিতির সভাপতি হিসেবে ব্যবসায়ী ক্যাটাগরিতে উখিয়া উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ী এবং কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপি মহোদয় এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করা হয়।
এছাড়াও, উক্ত অনুষ্ঠানে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন এবং সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবছার।
এই অর্জন কোটবাজারের সকল ব্যবসায়ী ও সমিতির সম্মানিত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার এক দারুণ স্বীকৃতি। এই সফলতার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। আগামী দিনেও সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।