banglahour

‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১:৪০ অপরাহ্ন

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি। ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা কিংবা নানা বিতর্কিত কর্মকাণ্ড-সহ বিভিন্ন ইস্যুতে প্রায়ই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় থাকেন তিনি।

এবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ আর গালাগালির বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এর মাঝেই অভিনেত্রী হাজির হন ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে। আর সেখানেই ঘটে বিপত্তি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে 'ওয়েডিং কার্নিভাল' নামের একটি ফ্যাশন শোতে স্টেজ পারফরম্যান্স করার সময় চিত্রনায়িকা পরীমনি উপস্থিত সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েন।

মঞ্চে পারফর্ম করার সময় সাংবাদিক ও উপস্থিত দর্শকদের একাংশ তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে পরীমনি সাংবাদিকদের উদ্দেশ্যে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি এই পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন।

এর আগে ৫ নভেম্বর আদালতে একটি মামলার জামিন নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তার নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটেছিল, যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এ ঘটনার পর কয়েকটি সাংবাদিক সংগঠন তার আচরণের নিন্দা জানিয়ে বয়কটের ঘোষণা দেয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল