
(৩ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫০ অপরাহ্ন
কিশোরগঞ্জে ৬৭০ বস্তা সরকারি বরাদ্দের
টিএসপি, ডিএপি, এমওপি সার নিয়ে মিঠামইন আসার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ডিলার ও মাঝি।
আজ সোমবার (৯নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকার নদীতে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএডিসি সার ডিলার 'মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স, উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের নভেম্বর মাসে ৯৫০বস্তা সরকারি সার বরাদ্দ পায়।
প্রতি বারের মতো নৌ-পথে ট্রলারে করে সার মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়নে নিয়ে আসতে, গত রোববার বিকেলে ভৈরব নদী বন্দরে বিল্লাল মাঝির ট্রলারে ৬৭০ বস্তা সার, (টিএসপি ১০০ বস্তা, ডিএপি ৩২০ বস্তা, এমওপি ২৫০ বস্তা) সার বোঝাই করেন।
ট্রলারে ৬৭০ বস্তার বেশি সার সংকুলান না হওয়ায় সোমবার ভোরে মিঠামইনের উদ্দেশ্যে ট্রলারটি ছাড়েন বিল্লাল মাঝি, বেলা ৭টার দিকে কুয়াশার কারনে বিপরীত দিক থেকে আসা বলগেটের সাথে সারবাহী ট্রলারের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ডুবে যায় ট্রলার।
ডিলার ও মাঝি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকালে স্থানীয় ডুবরিসহ ট্রলারটি উদ্ধারে কাজ করবে তাঁরা।
সারসহ ট্রলার ডুবির ঘটনায় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্সের ক্ষতিগ্রস্ত ডিলার মো. মাসুম ভূইয়া বলেন, আমি চাঁন মিয়া মাঝিকে সার আনতে বলেছিলাম। পরে, বিল্লাল মাঝি ৯৫০ বস্তা সারের মাঝে ৬৭০সার নিয়ে ভৈরব থেকে রওয়ানা করে। পথে বলগেটের সাথে সংঘর্ষে সারসহ নৌকাটি ডুবে যায়। এতে, আমি চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হলাম।
এই বিষয়ে মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, সারসহ ট্রলার ডুবির ঘটনাটি উর্ধ্বতনদের অবহিত করেছি। উপজেলা প্রশাসন তিন সদস্যে তদন্ত কমিটি করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবিঃ Ai দ্বারা ডুবন্ত ট্রলারের সৃজন করা স্কেচ।