
(৩ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে ২০০ লিটার ওয়াশ ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দিলিপ লাকড়া (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা সমায় নাচোল থানাধীন মহাম্মদপুর রাজবাড়ীহাট গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দিলিপ লাকড়া ওই গ্রামের মৃত বিরু লাকড়ার ছেলে। অভিযানে তাঁর বসতবাড়ি থেকে ৮ লিটার চোলাইমদ ও ২০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মামুনুর রশীদ এ ঘটনায় বাদী হয়ে নাচোল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।