banglahour

১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ মে ২০২৩, বুধবার, ৫:৪৩ অপরাহ্ন

ছবি: সংগৃহিত।

দুই ধাপে তিন ফরম্যাটে খেলতে ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। একমাত্র টেস্ট ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে, সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। 

বুধবার (১৭মে) দ্বিপাক্ষিক এ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুরে শুরু হবে ১৪ জুন। টেস্ট ম্যাচ খেলে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান দল। সেখানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে রশিদ খানের দল। 

১ জুলাই আবার বাংলাদেশে ফিরবে আফগানরা। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সিলেটে টি-টোয়েন্টি ম্যাচ দুটো হবে ১৪ ও ১৬ জুলাই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল