banglahour

আজ মুক্তি পাচ্ছে ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৫ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১:৩৯ অপরাহ্ন

ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’ -এর অফিশিয়াল ট্রেলার আজ ১১ নভেম্বর (বুধবার) মুক্তি পাচ্ছে। ভারতীয় সময় বিকেল ৩টা ৩৩ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৪টায় নির্মাতা প্রতিষ্ঠান সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট -এর অফিশিয়াল চ্যানেলে এটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

রোমান্টিক-অ্যাকশন থ্রিলার সিনেমা ‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমি 'ঈশ্বর' নামের একজন সাধারণ দুগ্ধখামারির চরিত্রে অভিনয় করেছেন। প্রিয়জনদের জীবন হুমকির মুখে পড়লে তার শান্ত জীবন কীভাবে সহিংস হয়ে ওঠে, তা-ই ট্রেলারে তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ইমরান হাশমির বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং।

২০০৫ সালের জনপ্রিয় সিনেমা 'আশিক বানায়া আপনে'-র পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন অভিনেতা ইমরান হাশমি, পরিচালক আদিত্য দত্ত এবং সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া।

ট্রেলার মুক্তির পর আগামী ২৭ নভেম্বর ২০২৬ সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ট্রেলার মুক্তির আগেই সিনেমাটির 'আফসানা বানায়া আপনে', 'দো দিন কি জিন্দেগি' এবং 'দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর' গানগুলো প্রকাশ পেয়েছে। গানগুলোর মাধ্যমে সিনেমার রোমান্টিক আবহ ও হিমেশ রেশমিয়ার চিরচেনা সুরের আমেজ তুলে ধরা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল