
(২০ মিনিট আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ৭:০৩ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে মোঃ আছাদ নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. রেজাউল করিমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ইয়াবা সেবনের অপরাধে মোঃ আছাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।