banglahour

৯ বছর পর সিনেমার গানে কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

অনুসন্ধান | বিনোদন রিপোর্টার।

(২ ঘন্টা আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:২১ পূর্বাহ্ন

দীর্ঘ ৯ বছর পর চলচ্চিত্রের প্লেব্যাকে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা এবং তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ।

এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা 'নসীব' সিনেমায় 'রাজকুমারী' শিরোনামের একটি রোমান্টিক গানে তারা দুজনে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস।

কনকচাঁপা সর্বশেষ ২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত 'পাথরের মন' সিনেমায় প্লেব্যাক করেছিলেন। দীর্ঘ ৯ বছর পর তিনি আবার সিনেমার গানে ফিরলেন।

গত ৪ নভেম্বর কনকচাঁপা এবং ১০ নভেম্বর টরন্টোর 'যন্তর মন্তর' স্টুডিওতে কুমার বিশ্বজিৎ গানটির কণ্ঠ ধারণ করেন। কুমার বিশ্বজিতের ভয়েস রেকর্ডিং পরিচালনা করেছেন সৌমী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল