banglahour

চাঁপাইনবাবগঞ্জের মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৪:৩৮ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে রহনপুর মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির উদ্যোগে রেলস্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ রহনপুর পৌর এলাকার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ সময় মাদক ও অসামাজিক কার্যকলাপবিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।


মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, আলিনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদাসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, মাদক ও অসামাজিক কার্যকলাপের কারণে এলাকার পরিবেশ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল