banglahour

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে উদ্ধার ২২ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় নিরলসভাবে কাজ করেন। তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় পুলিশ সুপার উদ্ধার কার্যক্রমে সম্পৃক্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

উদ্ধার হওয়া ২২টি মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ১৪টি, শিবগঞ্জ থানা ২টি এবং নাচোল থানা ৬টি মোবাইল ফোন উদ্ধার করে।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। এ সময় তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জেলা পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল