
(২৭ মিনিট আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫১ অপরাহ্ন
দেশজুড়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করতে এবং তাদের উদ্যোগ চিহ্নিত এবং সহজ শর্তে অর্থায়নের আওতায় আনতে চুয়াডাঙ্গার জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল ব্যাংকের ব্যবস্থপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উদ্যোগ উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে ধারণা প্রদান, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
ব্র্যাক ব্যাংকের সাউথ বেঙ্গল রিজিওনের রিজিওনাল হেড আল আমীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উপপরিচালক আসলাম হোসেন, ইসলামী ব্যাংক পিএলসি জীবননগর শাখার এভিপি আবু জাফর, জীবননগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, জীবননগর ব্র্যাক ব্যাংকের এভিপি সঞ্চয় কুমার প্রমুখ।