banglahour

ভৈরবে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২৬ মিনিট আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫২ অপরাহ্ন


ভৈরবে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা কারীদের  বিরুদ্ধে শহরজুড়ে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ।  আজ বৃহস্পতিবার  বিকেল ৪টায় থানা চত্বর থেকে অর্ধশতাধিক পুলিশ সদস্যের একটি দল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এই মহড়া পরিচালনা করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
মহড়া শেষে ওসি মাহবুবুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভৈরব থানা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। গতকাল বুধবার  ভৈরব থানা পরিদর্শনে এসেছিলেন আমাদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী স্যার। এসময় তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। স্যারের নির্দেশে আজকে ভৈরবে মহড়া করা হচ্ছে। তিনি বলেনভৈরববাসীকে আশ্বস্ত করতে চাই, যারা ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। আমরা সব সময় ভৈরবের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের পক্ষে রয়েছি।


এবং  ইতোমধ্যে ভৈরবে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বিশৃঙ্খলাকারীদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা—ভৈরবে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা  সৃষ্টির কোনো সুযোগ নেই এবং অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল