
(২১ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১২:২৮ অপরাহ্ন
সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমানে সেগুলোই বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিন দিনের তুরস্ক সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনার মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের কর্মসূচি রয়েছে। দেশে এসব কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এও বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের এসব উদ্যোগ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা প্রস্তাব
সালেহ শিবলী জানান, ৯ নভেম্বর আন্তালিয়ায় শুরু হওয়া কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচ দফা প্রস্তাব পেশ করেন। প্রস্তাবগুলো হলো:
দ্বিপক্ষীয় বৈঠক ও সীমিত সফরসঙ্গী
তিন দিনের এ সফরে প্রধানমন্ত্রী কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশের প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান প্রেস সচিব।
এ ছাড়া প্রধানমন্ত্রীর এবারের সফরে সফরসঙ্গীর সংখ্যা মাত্র ২১ জন ছিল উল্লেখ করে সালেহ শিবলী জানান, সরকারি সফরে কেবল প্রয়োজনীয়সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নেওয়া এবং বিমানবন্দরে ভিড় ও জনদুর্ভোগ এড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।