banglahour

দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা মেনে নেওয়া হবে না----- এমপি হারুন অর রশিদ

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৬:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৪ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের -২ সংসদ সদস্য হারুন অর রশীদের নির্দেশনায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল ৩ টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে কালুখালী রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয় । এ সময় মিছিলে দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

পরে রেলওয়ে স্টেশন চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতো, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, “দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা মেনে নেওয়া হবে না। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জেলা উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল