banglahour

বাংলাদেশ শেখ হাসিনা সংগ্রাম পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২১ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৫ অপরাহ্ন

 

বাংলাদেশ শেখ হাসিনা সংগ্রাম পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সম্মেলনে নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ ওয়াই এম নাজমুল হক (চুন্নু মালত)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডক্টর ইব্রাহিম হোসেন মুন এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম. মাহাবুব আলম,মোঃ ইব্রাহিম খলিল চৌধুরী শামীম সিনিয়র সহ-সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

সম্মেলনে সংগঠনের নতুন নেতৃত্ব গঠন, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা অভিনন্দন জানান। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তরা হলেন:

* সভাপতি: এ. ওয়াই. এম. চুন্নু মালত
* সাধারণ সম্পাদক: ডক্টর ইব্রাহিম হোসেন মুন
* ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক: এম. মাহাবুব আলম

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল