banglahour

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়ান দিবস আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১৯ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:২৫ পূর্বাহ্ন

ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চের কিংবদন্তি অভিনেতা, আবৃত্তিশিল্পী, কবি, নাট্যকার এবং অনুবাদক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছেন।

তিনি ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ১৫ নভেম্বর কলকাতায় ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি চলচ্চিত্রের মধ্যে ১৪টিতেই তিনি অভিনয় করেছেন। ১৯৫৯ সালে অপুর সংসার চলচ্চিত্রে 'অপু' চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে।

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চারুলতা, দেবী, তিন কন্যা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, ঘরে বাইরে, সাত পাকে বাঁধা, তিন ভুবনের পারে, বেলাশেষে এবং পোস্ত।

সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র 'ফেলুদা' হিসেবে সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন উচ্চমানের আবৃত্তিশিল্পী, কবি, নাট্যকার ও পত্রিকা সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন। তার রচিত বইগুলোর মধ্যে শ্রেষ্ঠ কবিতা এবং অগ্রপথিকেরা উল্লেখযোগ্য।

শিল্প-সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরুপ ভারত সরকার তাকে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার এবং তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ প্রদান করে। এছাড়াও তিনি একাধিকবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়াও শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফ্রান্স সরকার তাকে সর্বোচ্চ সম্মাননা ‘লেজিয়ঁ দ্য নর’ এবং ‘কম্যান্দর দ্য লার্দ্র দে আর্ত্ এ দে লের্ত্র’ প্রদান করে।

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্রপাধ্যায়ের প্রয়ান দিবসে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল