banglahour

মানববন্ধনে অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হেলাল খান, উত্তপ্ত এফডিসি প্রঙ্গণ

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৯ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান ক্ষুব্ধ হয়ে উঠলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসি ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্যোগে আজ রবিবার (১৫ নভেম্বর) বিকালে এফডিসি প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে অংশ নেননি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

মানববন্ধন কর্মসূচিতে অংশ না নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক হেলাল খান। এ সময় হেলাল খান  চিত্রনায়ক জয় চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’ যার ফলে এফডিসি প্রাঙ্গণ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল খান। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জয় চৌধুরী জানান, ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ার কারণে হেলাল খান রেগে গিয়ে তাকে এমন মন্তব্য করেছেন।

রোববার বিকেলে এফডিসি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট আরও অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল