banglahour

টেনে না নামালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না- ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ মে ২০২৩, শুক্রবার, ৯:২৫ অপরাহ্ন

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে। এখন আর জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদিআরব, কাতার কিংবা চীনে গিয়ে কোনো লাভ হবে না। সরকারকে টেনে নামানোর সময় চলে এসেছে। টেনে না নামালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না।

শুক্রবার (১৯মে) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এক জনসমাবেশে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির ও সরকারের পদত্যাগসহ ১০ দফা আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল