banglahour

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহে জামান নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় শহরের মধ্য বাড়েরা এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, জামান মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নাম্বার ওয়ার্ডের কর্মী ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুপিয়ে আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল