banglahour

অপু বা বুবলী নন, অন্য এক জনকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(১৩ ঘন্টা আগে) ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ৫:১৩ অপরাহ্ন

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাইরে গুলশানের একটি প্রতিষ্ঠিত পরিবারের এক তরুণীকে বিয়ে করে সংসার পাততে চেয়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে এক আলাপচারিতায় তিনি নিজের এই অতীত প্রেমের কথা প্রকাশ করেন।

শাকিব খানের দেওয়া তথ্য অনুযায়ী তখন তিনি চলচ্চিত্র জগতের বাইরের একজন মানুষ ছিলেন। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের এই মেয়েটি গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন।

শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই তাদের এই সম্পর্কের কথা জানতেন। সেই তরুণীর পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসা করে শাকিব জানান, মনে মনে তিনি তাঁকেই বিয়ে করতে চেয়েছিলেন।

দুজনের মধ্যে গভীর ভালোবাসা থাকলেও নানা অভিমান এবং পরিস্থিতির চাপে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। ফলে শেষ পর্যন্ত তাঁদের আর বিয়ে করা হয়ে ওঠেনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের জীবন ভিন্ন পথে এগিয়ে গেলেও সেই স্মৃতি শাকিব খান এখনো ভোলেননি।

মাঝেমধ্যেই সেই তরুণীর কথা তাঁর মনে পড়ে এবং তাঁদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি মনে মনে তাঁর মঙ্গল কামনা করেন। তবে বর্তমানে দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল