banglahour

পঞ্চগড়ে ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সিয়ামের দ্রুত সন্ধানের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি।

(২৮ মিনিট আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৪৬ পূর্বাহ্ন


পঞ্চগড়ে ৫ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম নিখোঁজের ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।
আজ সোমবার(১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ডে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় ২ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম গত ১২ তারিখ সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে ৫দিন পেরিয়ে গেছে, কিন্তু তার সন্ধান পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরার পরও দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পড়েনি। প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে তারা প্রশ্ন রাখেন, সাধারন মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা আসলে কে দেবে? দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে সিয়ামের শিক্ষক-সহপাঠী, এলাকাবাসী ও সাধারন মানুষ সহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। এসময় মহাসড়কের আগুন জ্বালিয়ে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থা নিলে দুপাশে কয়েকশ যানবাহন আটকে থাকায় প্রায় ২ঘন্টা যানজটের সৃষ্টি হয়।

পরে বোদা থানার ওসি(তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় এর আশ্বাস ও অনুরোধে আপাতত অবরোধ তুলে নেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল