banglahour

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(২৭ মিনিট আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক সেবনকারী, বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১৩ জনের মধ্যে রয়েছেন একজন শীর্ষ সন্ত্রাসী, সাতজন মাদক সেবনকারী, চারজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " বাংলা আওয়ার " কে  দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী হলেন আশিকুল ইসলাম প্রকাশ আশিক (৩২)। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া, তাজুল মুল্লুক সড়ক এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আবদুল করিম এবং মাতার নাম জান্নাতুল বকেয়া।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা শেখ মােঃ  আলী আরও জানায়, আশিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের সরবরাহ করা নথি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২১, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে কক্সবাজার সদর থানায় দায়ের করা একাধিক মামলার তথ্য রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলা উল্লেখ রয়েছে।

সাত মাদক সেবনকারী গ্রেপ্তার

অভিযানে মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—

১. পীর মোহাম্মদ (৪৬), নাইক্ষ্যংছড়ি, বান্দরবান; বর্তমানে পাহাড়তলী, কক্সবাজার।

২. আরিফ (৩০), গোলদিঘির পাড়, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. মো. ইসমাইল (২৫), বৈদ্যঘোনা, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৪. খালিদ করিম প্রকাশ রাহি (২২), ভারুয়াখালী, কক্সবাজার সদর।

৫. মাসুদ হাসান প্রকাশ সুরুজ (২৫), বিজিবি ক্যাম্প, সিকদারপাড়া, কক্সবাজার পৌরসভা।

৬. মো. আব্দুল হালিম (৩৩), রামগতি, লক্ষ্মীপুর; বর্তমানে এন্ডারসন রোডের নিশিতা হোটেল এলাকায় অবস্থানরত।

৭. মো. কাউছার (২২), আওলিয়াবাদ, ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার।

ওয়ারেন্টভুক্ত একজন গ্রেপ্তার

এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাওহিদ ইসলাম তাসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া, বড় কবরস্থান এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শাহীন সর্দার।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার চারজন

অভিযানে বিভিন্ন ধর্তব্য অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—

১. জিলানুর রশিদ অন্তু (৩১), জয়দেবপুর, গাজীপুর মেট্রোপলিটন এলাকা।

২. মো. আমির (২০), সোনাইছড়ি, ২ নম্বর ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়ন, উখিয়া।

৩. মো. জুবাইর (২০), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, উখিয়া; বর্তমানে সুগন্ধা পয়েন্ট এলাকায় অবস্থানরত।

৪. আলাউদ্দিন (১৮), চিলহড়া, উখিয়া, কক্সবাজার।

অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল