banglahour

উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: আরসার সক্রিয় সদস্য আমান উল্যাহ গ্রেপ্তার

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(২৪ মিনিট আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৫০ পূর্বাহ্ন

 

কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে আমান উল্যাহ (৪২) নামে আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমান উল্যাহ ওই ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

এপিবিএন সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আমান উল্যাহর বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার আমান উল্যাহকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় উখিয়া থানা পুলিশ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল