
(৫ ঘন্টা আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪৪ অপরাহ্ন
জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ঢল নেমেছে।
স্থানীয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
উক্ত মিছিলে ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষের হাতে ছিল ফেস্টুন এবং প্রার্থীর নামে স্লোগানে মুখরিত ছিল চারপাশ।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন বলেন, "আপনারা এই বিশাল মিছিলে অংশ নিয়ে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি সত্যিই আনন্দিত ও চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, "আমার বিশ্বাস, দল যদি আমাকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেয় এবং আমার প্রিয় নেতা জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ভাই এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ভাই আমাকে চূড়ান্ত মনোনয়ন দান করেন, তবে আমার বিশ্বাস আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
এসময় উপস্থিত বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করেন।