banglahour

‘নসিব’ সিনেমার শুটিং করতে বলিউডের মুকেশ ঋষি এখন বাংলাদেশে

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৪ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৪:০১ পূর্বাহ্ন

বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি বাংলাদেশের ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন। ১৮ নভেম্বর (বুধবার) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে মুকেশ ঋষিকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। প্রযোজক ও পরিচালকের তথ্যমতে, তিনি প্রায় এক সপ্তাহ (৮-৯ দিন) বাংলাদেশে অবস্থান করবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন।

কক্সবাজারে সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে বগুড়ায় দ্বিতীয় ধাপের শুটিং চলছে এবং সেখানেই মুকেশ ঋষি শুটিং ইউনিটে যোগ দিচ্ছেন। এই সিনেমায় মুকেশ ঋষিকে প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটিই বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয় হতে যাচ্ছে।

বিগ বাজেটের এই সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। আরশাদ আদনানের গল্প ভাবনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নব্বইয়ের দশক থেকে বলিউডের পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও পাঞ্জাবি সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন মুকেশ ঋষি। বিশেষ করে ‘সরফরোশ’, ‘সূর্যবংশম’, ‘গুণ্ডা’ ও ‘জুড়ওয়া’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল