banglahour

কক্সবাজারে টিআরসি নিয়োগ পরীক্ষা ঘিরে জেলা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৪ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৪:১১ পূর্বাহ্ন

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম-অক্টোবর ২০২৬ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  বিকেলে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার জনাব এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।

ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ নিয়োগ কার্যক্রম যেন সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাই নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার আরও নির্দেশনা প্রদান করেন, নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা দায়িত্বে অবহেলার সুযোগ রাখা যাবে না। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। যোগ্য প্রার্থীরা যেন নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ার সমান সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে।

কক্সবাজার জেলা পুলিশের এ উদ্যোগের মাধ্যমে টিআরসি নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্য এবং কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল