banglahour

চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১ দিন আগে) ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৫:৪৫ অপরাহ্ন

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তাঁর পুরো নাম শবনম ইয়াসমিন বুবলী। একাধারে তিনি অভিনেত্রী, প্রযোজক এবং প্রাক্তন সংবাদ উপস্থাপিকা।

চিত্র নায়িকা বুবলী ১৯৮৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন বুবলী এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

বুবলী ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান—ছেলে শেহজাদ খান বীর এবং মেয়ে শারলিন খান।

২০১৩ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

২০১৬ সালে শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন বুবলী এবং মেরিল-প্রথম আলো শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী পুরস্কার লাভ করেন।

চিত্রনায়িকা বুবলী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে: শ্যুটার (২০১৬), রংবাজ (২০১৭), সুপার হিরো (২০১৮), পাসওয়ার্ড (২০১৯), বীর (২০২০), লিডার: আমিই বাংলাদেশ (২০২৩), প্রহেলিকা (২০২৩), দেয়ালের দেশ (২০২৪), জংলি (২০২৫) এবং পিনিক (২০২৬)।

অভিনয়ের পাশাপাশি ২০২৬ সালের নভেম্বরে তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন। এছাড়াও শরিফুল রাজের বিপরীতে লিম্বো সিনেমায় তার অভিনয়ের কথা রয়েছে।

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল