banglahour

শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তার জন্য আমাদের সংগ্রাম: সেলিম ভূঁইয়া

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৪:৫৪ অপরাহ্ন

 

শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রাখার কথা বলেছেন সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. সেলিম ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে মাদক কারবারিরা স্থান পাচ্ছেন। শনিবার কুমিল্লায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন।

শনিবার সকালে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষক নেতারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা প্রতিষ্ঠা করা তাঁদের অন্যতম লক্ষ্য। এ অধিকার আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে মাদক কারবারিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মান রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধ করা জরুরি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিস কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবদুর রহমান।


সম্মেলনে শিক্ষকদের পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল