
(১০ ঘন্টা আগে) ২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৪:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল জয়লাভ করেছেন। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ নিরঙ্কুশ জয় পায়।
অন্যান্য পদগুলোর মধ্যে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে আবু হুরায়রা মুরাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে আনিসুল হক রাসেল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান জয়লাভ করেছেন।
কার্যনির্বাহী সদস্যের ৯টি পদে নির্বাচিত হয়েছেন— শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলীম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক।