banglahour

ফোক গান নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৮ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

কালজয়ী ফোক গান নিয়ে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। বাংলার লোকসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমকালীন সংগীতায়োজনে গানগুলো নতুনভাবে সাজানো হয়েছে।

এই আয়োজনে স্থান পেয়েছে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল এবং বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা কালজয়ী গান।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের ছয়জন জনপ্রিয় শিল্পী—চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম এবং ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গানগুলো ধারাবাহিকভাবে ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশিত হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল