banglahour

ইলিয়াস কাঞ্চনের খবর জানালেন রোজিনা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৭ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন কিংবদন্তি এই অভিনেতা। সেখানে তার অস্ত্রোপচারের পর কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হয়েছে।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা।

সাক্ষাতের মুহূর্তটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে জানিয়েছেন, 'আপনারা সবাই জানেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক অনেক মাস থেকেই অসুস্থ উনি চিকিৎসা করছেন লন্ডনে । কাঞ্চন আছেন লন্ডনে ওনার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম দেখতে।'

রোজিনা তার ফেসবুক পোস্টে আরও জানান, 'আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম।'

তিনি দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন এ আশাবাদ ব্যক্ত করে রোজিনা লিখেছেন,'অতি শীগ্রই তিনি দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।'

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল