banglahour

বাবার নেতৃত্বে কিশোরগঞ্জ স্বাধীন হলেও সেই হাতেই হাতকড়া পড়ায় আওয়ামীলীগ, বৃদ্ধ পিতাসহ ৫ ভাইকেই একাধিক বার জেলে যেতে হয় ।

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:১৫ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সময় আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন কমান্ডারের নেতৃত্বে কিশোরগঞ্জ স্বাধীন হয়েছিল, অথচ ৮৬ বছর বয়সে সেই হাতেই হাতকড়া পরিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ।’ শুধু তাইনয় বিএনপি  করার  কারনে  বৃদ্ধ পিতাসহ ৫ ভাইকেই আওয়ামীলীগ সরকারের আমলে একাধিক বার জেলে যেতে হয়েছে ।
রোববার (২২ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।


ভিপি সুমন বলেন, ‘আপনারা সাক্ষী, ৫ আগস্টের পরিবর্তনের পর আমি কি কারও সঙ্গে কোনো ধরনের হিংসাত্মক বা প্রতিহিংসাপরায়ণ আচরণ করেছি? বরং ৫ আগস্টের পর মাইকিং ও জনসভার মাধ্যমে ঘোষণা দিয়েছিলাম, কোনো নিরপরাধ নেতাকর্মী বা সাধারণ মানুষের ওপর যেন জুলুম করা না হয়। কেউ অপরাধ করে থাকলে আইন তার বিচার করবে। আমরা আইন নিজের হাতে তুলে নেব না।’


তিনি আরও বলেন, ‘আমি চাইলে ৫ আগস্টের পর যারা আমার বাবাকে জেলে পাঠিয়েছিল, আমাদের নির্যাতন করেছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু আমি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি করিমগঞ্জের প্রতিটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। দল-মতনির্বিশেষে সবার ভালোবাসা নিয়েই আগামী দিনে পথ চলতে চাই।’


নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ভিপি সুমন বলেন, ‘ছাত্রজীবন থেকেই আপনাদের ভালোবাসা পেয়ে আসছি। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে করিমগঞ্জের প্রতিটি আনাচে-কানাচে, ধুলোবালুর সঙ্গে মিশে আছে আমার স্মৃতি। আপনাদের সন্তান ও ভাই হিসেবে পাশে থাকতে চাই।’
২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা আমাকে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। কিন্তু একদিনের জন্যও শান্তিতে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। অন্যায়ভাবে আমার চেয়ারম্যানের পদ কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ।’
সমাবেশ শেষে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল