
(৩ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৩৯ অপরাহ্ন
। তিনি আজ সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠনআওয়ামী লীগের গোপালগঞ্জ সহ সারা দেশের নাশকতার প্রতিবাদে ডুমুরিয়া বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির নাশকতা এবং সহিংসতার বিশ্বাস করে না, বিএনপি সব সময় উন্নয়নের রাজনীতি পছন্দ করে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যুবলীগের গোপালগঞ্জ সহ সারা দেশে নাশকতার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এ সকল নাশকতা রুখতে দলের নেতাকর্মীসহ সকল সচেতন মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিবাদ সমাবেশ শেষে আমরা এমপি আলী আজগর লবীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ডুমুরিয়া বাজার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শেষ হয়। অন্যান্য মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, ডুমুরিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।