banglahour

খুলনায় আওয়ামীলীগের বোমা হামলা, আগুন সন্ত্রাসসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিএনপি ও স্বেচ্ছোসেবকদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪০ অপরাহ্ন


খুলনায় কাযর্ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বোমা হামলা, আগুন সন্ত্রাসসহ নৈরাজ্যকর কর্মকান্ডের প্রতিবাদে বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স'ন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় র্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিকচার প্যালেস মোড়ে এসে শেষ হয়। পরে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, যুগ্ন আহবায়ক বেলাল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


এদিকে, দেশব্যাপী আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় খুলনা-৫ আসনের এমপি আলী আসগর লবি,  জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল