banglahour

সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪৩ অপরাহ্ন

 

সারা দেশে নিষিদ্ধ গোষ্ঠীর চলমান নাশকতার প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেট বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বড় এই কর্মসূচি সফল করার লক্ষ্যে সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন- দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। পাড়া-মহল্লা ও প্রতিটি এলাকায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে কেউ জনগণের জান-মালের ক্ষতি করতে না পারে। আগামী ২৪ নভেম্বর আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ থেকে সব ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হবে।


​সভাপতির বক্তব্যে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন- রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা বা নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বিগত সময়ের অপশাসন ও অত্যাচারের কারণে দেশের মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের যেকোনো নৈরাজ্য রুখে দিতে সিলেটের জাতীয়তাবাদী শক্তি রাজপথে সক্রিয় রয়েছে। ২৪ নভেম্বরের কর্মসূচি সফল করতে জেলা ও মহানগরের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে।


সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্প-বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।


মতবিনিময় সভায় বক্তব্য আরও রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ম জালালী পংকি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক।
এছাড়া জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, মাহবুব রব ফয়সল চৌধুরী, ইকবাল আহমদ তাফাদার, আমীর হোসেন, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, মুকুল মোর্শেদ, আব্দুল আহাদ খান জামাল, সৈয়দ সাফেক মাহবুব, মো. শামীম আহমেদ, শাকিল মুর্শেদ, আফসর খান, মকসুদ আহমদ, দেলোয়ার আহমদ দিনার, আব্দুস সালাম টিপু, জসিম উদ্দিন, মাহবুব আলম, আব্দুল লতিফ খান,  বজলর রহমান ফয়েজ, সৈয়দ রহিম আলী রাশু, সুমেল আহমদ চৌধুরী, শেখ কবির হোসেন,  সুদীপ জোতি এ্যাষ, জুবের আহমদ, ফজলে রাব্বি আহসান, মফিজুর রহমান জুবেদ, সাব্বির আহমদ শফিক নূর, আব্দুল মালিক শেকু, আব্দুস সবুর, আব্দুল আহাদ, রাসেল আহমদ ও জসিম আহমদ।


সভায় আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিছিল সফল করতে বিএনপি ও অঙ্গ-সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল