
(১৮ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:০২ অপরাহ্ন
মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে বলিউড অভিনেতা শাহরুখ খান সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্ম, জাতপাত ও সব ধরনের ভেদাভেদ ভুলে শান্তি ও মানবতার পথে হাঁটার আহ্বান জানিয়েছেন।
মুম্বাইয়ের ২৬/১১ জঙ্গি হামলা, কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান শাহরুখ খান।
দেশকে রক্ষা করতে গিয়ে যাঁরা প্রাণ বলিদান দিয়েছেন, সেই বীর জওয়ান ও নিরাপত্তাকর্মীদের সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান তিনি। সেনাদের উদ্দেশে তিনি চারটি বিশেষ পঙ্ক্তিও আবৃত্তি করেন—যেখানে দেশরক্ষার গর্ব, ১৪০ কোটি মানুষের আশীর্বাদ এবং আক্রমণকারীদের চোখে চোখ রেখে ভয়হীন জবাব দেওয়ার কথা উঠে আসে।
বক্তৃতার শেষে জাতি, ধর্ম, বর্ণ ও সব ধরনের বৈষম্য ভুলে মানবতার পথে একসঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান অভিনেতা। তাঁর মতে, নিজেদের মধ্যে শান্তি ও ঐক্য বজায় থাকলে ভারতকে কেউ কখনও টলাতে বা হারাতে পারবে না, আর এর মাধ্যমেই শহিদদের আত্মত্যাগ সার্থক হবে।