banglahour

রুপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামুলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(১৭ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:০৩ অপরাহ্ন


রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘন্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যিক্ত করা হলো। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল