
(২৫ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:০৫ অপরাহ্ন
।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়ার একটি ঘর থেকে এসব সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়ার একটি ঘর থেকে এসব সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮০ বস্তা ইউরিয়া, ডিএপি ৭৫ বস্তা ও এমওপি ৩ বস্তা । তবে এসব সার জব্দ করার সময় কাউকে আটক করতে পারেনি প্রশাসন।
এ ঘটনায় আজ ইটনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন-
উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার।
সোহেল চৌধুরী