
(২২ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:০৮ অপরাহ্ন
ভৈরবে ট্রাস্ক ফোর্সের অভিযানে ১০ ফুট উচ্চতা গাজাঁর গাছ সহ হেলাল মিয়া নামে গাজঁা সেবনকারী কে আটক করা হয়েছে । আটককৃত হেলাল মিয়া (৪৭) শহরের কালিপুর বাদশা বিল গ্রামের মৃত লায়েছ মিয়ার পুত্র। আটককৃতের বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় ০১(এক)টি নিয়মিত মামলা দায়ের করেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিপুর ( বাদশা বিল) গ্রামে আজ সোমবার দুপুরে আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ"খ" সার্কেলের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে হেলাল মিয়ার বাড়ি থেকে ১০ ফুট উচ্চতার ১ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা সেবনকারী হেলাল মিয়া কে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় তিনি মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।