
(৩০ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫৬ অপরাহ্ন
------------------------------------------
আজ ২৩ নভেম্বর ২০২৬ ইং, রোজ সোমবার , সকাল ১১টা,জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও "বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে "শীর্ষক আলোচনা সভায় ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো: ফারুক রহমানের সভাপতিত্বে , ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বলেছেন পালানো ব্যক্তি কি কখন ফিরে আসে? এ মাল যেখানেই থাকবে সেখানেই তারা নিগৃহীত হবে। জন আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, সে কখনো আর দেশে ফিরে আসতে পারবে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেন খান বলেছেন যারা টকশোরতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চায় তাদেরকে বয়কট করুন। রাজনীতিতে সরকারি দল বিরোধী দল সমালোচনা থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্য।
জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেছেন আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় সংগঠন , আওয়ামী লীগ হাজার হাজার মানুষ হত্যা করেছে নির্যাতন করেছে তারা আর এই দেশে আসতে পারবে না।
চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন মনে করেছিলাম তারা হাজার হাজার মানুষ হত্যা করে আহত করে তারা ভুল স্বীকার করবে কিন্তু তা না করে তারা নাশকতা করছে তাদেরকে দেশের জনগণ ক্ষমা করবে না।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জনাব এম এ বাসার, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান জনাব ফিরোজ মুহাম্মদ লিটন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মোঃ মইনুল ইসলাম, আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, সাংবাদিক নেতা এমএইচ প্রিন্স, ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ ।
সভাপতির বক্তব্যে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন বিগত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ,স্বাস্থ্য, বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল, যখন দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ,তখনই খুনি হাসিনা ভারত থেকে তার নেতাকর্মীদের উসকে দিচ্ছে ,জ্বালাপোড়া ও নৈরাজ্য সৃষ্টি করছে,শেখ হাসিনা আর কোনদিন এই দেশে আসতে পারবে না।
উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মো: আনিসুর রহমান, মনিরুল ইসলাম খোকন প্রমুখ।