
(২৯ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫৭ অপরাহ্ন
প্রায় ৩ মাসে ৯০ জন আসামী ৯ কেজি অবৈধ স্বর্ণ ৫টি বিভিন্ন প্রকারের
অস্ত্র এবং ৬ রাউন্ড গুলিসহ প্রায় ৫৫ কোটি ১১ লাখ টাকা মূল্যের বিভিন্ন
প্রকার চোরাচালানী মালামাল জব্দ
ছবি আছে
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি(২৩.১১.২০২৬): বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত
নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও আন্তঃসীমান্ত
অপরাধ প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়
যশোরের আওতাধীন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত
এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য নিয়মিত আভিযানিক কার্যক্রম
পরিচালিত হচ্ছে।
দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীনস্থ কুষ্টিয়া ও খুলনা দুটি সেক্টরের আওতায়
৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা
করা হচ্ছে। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা
নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা
হচ্ছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট
কর্ণেল নাজমুল হাসান সোমবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটায় পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,, চলতি বছরের ১ সেপ্টেম্বর হতে অদ্যাবধি
দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ কর্তৃক পরিচালিত বিভিন্ন
আভিযানিক কার্যক্রমে সর্বমোট ৯০ জন আসামীসহ প্রায় ৫৫ কোটি ১১ লাখ টাকা
মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
উল্লেখযোগ্য, জব্দকরা মালামালের মধ্যে ৯ কেজি অবৈধ স্বর্ণ, ৫টি বিভিন্ন
প্রকারের অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি রয়েছে।
এছাড়া,মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ২৫০ বোতল মদ, ১ হাজার ২৮০ বোতল
ফেন্সিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৯২ কেজি গাঁজা, ৬১ হাজার ৮৬০টি ইয়াবা
ট্যাবলেট এবং ৩ লাখ ৪৫ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায়
৩৩ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব
অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃৃঢ় অবস্থান এবং
পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার
প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ
এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয়
প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায়
শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়
বিজিবি সদস্যদের সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষ
সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে
সীমান্ত সংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ
নেয়া হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাসীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি
স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ,
জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগীতা একান্ত
প্রয়োজন। সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক
নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড
বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর।
বিজিবি মহাপরিচালকের রূপকল্প “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার
প্রতীক” বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ।
সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি
তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি
প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।