
(৫৪ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:২৭ অপরাহ্ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল মিছিল করেছে বিএনপি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিকের) নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা মনে করছে, দেশের সবকিছু জয় করে ফেলেছে। তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌল্লা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েল, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ লিটন, সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, দপ্তর সম্পাদক ইয়াকুবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।