
(৩৯ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯:৫২ অপরাহ্ন
দেশের চলমান আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক মোঃ কাওসার আহমেদ এর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল বহর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হিজলা উপজেলা সদর থেকে বহরটি বের হয়ে বিভিন্ন ইউনিয়নে মহড়া দেয়।
কর্মসূচিতে হিজলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মতিন তালুকদার ও সদস্য সচিব আমির হোসেন বাগা যুবদল নেতা জহির রায়হান, কামাল সরদার, মাহফুজুর রহমান এলিট সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
মোটরসাইকেল বহরটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উত্তর জেলা যুবদলের আহ্বায়ক কাওসার আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আদর্শের রাজনীতি করি। তাই যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই অনেক যাচাই-বাছাই করে উত্তর জেলা যুবদলের দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদল সব সময় সোচ্চার থাকবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় হিজলা উপজেলার ৬ টি ইউনিয়নে যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মোটরসাইকেল বহরটি উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে পাশ্ববর্তী কাজিরহাট থানায় গিয়ে শেষ হয়।