banglahour

অভিনেতা সোহেল খান আর নেই !

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:০৪ অপরাহ্ন

জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে বগুড়ায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হোটেল কক্ষ থেকে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। দ্রুত বগুড়ার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে তাঁর মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বা স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে।

তাঁর মরদেহ নিজ গ্রাম ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুরে নেওয়ার পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তিনি পর্দায় যাত্রা শুরু করেন।

‘৪২০’ (ফোরটোয়েন্টি) ধারাবাহিক নাটকে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়া ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ ও ‘ভালোবাসার যৌথ খামার’-সহ বহু একক নাটকে অভিনয় করেছেন।

হাস্যরসাত্মক ও খল—উভয় চরিত্রেই সমান দক্ষ ছিলেন তিনি। তাঁর অভিনীত সিনেমার মধ্যে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘শান’ এবং ‘জংলি’ উল্লেখযোগ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল