
(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:১০ অপরাহ্ন
সুন্দরবনের দুবলার চরে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার পূণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে আলোরকোল সমুদ্র সৈকত। প্রার্থনার মাধ্যমে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ছিল সন্তোষজনক।
আলো ফোটার সঙ্গে সঙ্গে তিন কিলোমিটার জুড়ে পূণ্যার্থীদের ঢল নামে সমুদ্র পাড়ে। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে সুন্দরবনের আলোর কোল সমুদ্র সৈকত।
পূর্ণিমার জোয়ারে সমুদ্র স্নানের মাধ্যমে পাপ মোচনের বিশ্বাসে সূর্যউদয়ের সঙ্গে সঙ্গে সাগরে নামেন পূণ্যার্থীরা।
প্রার্থনায় তারা কামনা করেন নিজেদের মুক্তি, প্রিয়জনের মঙ্গল, দেশ ও জাতির কল্যাণ।
১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে শুরু হয় দুবলার চরের রাস উৎসব। দীর্ঘদিন ধরে রাসপূর্ণিমার পূর্ণিমা তিথি ও সাগরের জলে পুণ্যস্নানকে ঘিরে এই আয়োজন হয়ে আসছে।
একসময় রাস উৎসব মানেই ছিল বিশাল রাসমেলা। দেশ-বিদেশের লাখো মানুষের সমাগমে মুখর থাকত পুরো চর। বসত নানা পণ্যের দোকান, চলত কেনাবেচা ও উৎসবের নানা আয়োজন। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী রাসমেলা। এবারও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল আয়োজন।
আপস--কোন প্রকার দুর্ঘটনা বা অফিসে অপ্রীতিকর ঘটনা ছাড়াই শত বছরের ঐতিহ্য পেরিয়ে এখন রাস উৎসব সার্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যার, কোস্টগার্ড,নৌপুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন ।
সূর্যোদয়ের সাগরের জলে পূজা, পুণ্যস্নান আর ভগবানের কাছে মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের শতবর্ষী রাস উৎসব। ধর্মীয় আবেগ আর ঐতিহ্যের এই মিলনমেলা শেষ হলেও পুণ্যার্থীদের স্মৃতিতে রয়ে যাবে সাগর পাড়ের।